Pabna



পাবনা শহরে মার্কেট বন্ধের নিষেধাজ্ঞা মানছেন না কেউ

শহর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
আজ সোমবার বিকেল চারটা থেকে পাবনা শহরের দোকান পাট অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষনার পরেও মানছেন না কেউ। চার টার পর শহরে ঘুরে দেখা যায়, বিশেষ করে পাবনা প্রেসক্লাব লেন, পাবনা কলেজ গলি, সোনাপট্টি, নিউ মার্কেট, হুমায়য়ারা মার্কেট, দই বাজার এলাকাসহ বিভিন্ন মার্কেটগুলোতে ব্যপক ভীর দেখা যায়। মানুষ হুমরী খেয়ে মার্কেটের দিকে ছুটছেন। দুই একজন পুলিশ সদস্যকে দোকান বন্ধ করার তাগিদ দিতে দেখা গেলেও কেউ তা মানছেন না। 
এ বিষয়ে পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, পাবনার জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়ার পর পাবনার পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর  রয়েছে।


কোন মন্তব্য নেই