Pabna



আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় হোন্ডারোহী নিহত


সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে শুক্রবার দুপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেল ধাক্কা দিলে এক আরোহী নিহত হয়। এ দুর্ঘটনাটি ঘটে। সে পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামের রুস্তম আলীর ছেলে অমিত (১৪)।

মাধপুর পুলিশ ফাঁড়ির ওসি সত্যতা নিশ্চিত করে বলেন, একই বয়সের তিন বন্ধু দ্রুত গতিতে এক হোন্ডায় যাচ্ছিল। মোটর সাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আতাইকুলা বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ঢুকে যায়। এ সময় মােটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে পাবনা হাসপাতালে নেয়ার পথে চালক অমিত মারা হয়। থানায় মামলাসহ আইনুনাগ ব্যবস্থা করা হচ্ছে। 


কোন মন্তব্য নেই