Pabna



মরিচ তুলতে গিয়ে সাঁথিয়ায় বজ্রপাতে গৃহবধু নিহত, আহত দুই

সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে রুবিয়া খাতুন (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার ধুলাউড়ি গ্রামে। নিহত ওই মহিলা ধুলাউড়ি গ্রামের আফছারের স্ত্রী রুবিয়া খাতুন।

এলাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে রুবিয়া পার্শ্ববর্তী মাঠে মরিচ তুলতে যায়। এ সময় বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে সাথে বজ্রপাত ঘটে। এতে রুবিয়া ঘটনাস্থলেই প্রাণ হারায়। তার সাথে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। 


কোন মন্তব্য নেই