Pabna



নেত্রকোনায় কনে দেখতে গিয়ে নিহত এক, বরসহ আহত ২


নেত্রকোনা প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
নেত্রকোনার কেন্দুয়া ও কিশোরগঞ্জের আঠাবাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল আরোহী বরের ভগ্নিপতি নিহত হয়েছেন। এ সময় দুই আরোহী বর গোলাপ মিয়া (২৫) ও ঘটক হোসেন আলীকে (৬০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সুমন (২৫) এর বাড়ি পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জে। আজ বুধবার দুপুরে কেন্দুয়া উপজেলার ভরাপারা গ্রামে কনে দেখতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।  

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদি গাছিহাট গ্রামের সুমন তার শ্যালক ও ঘটকসহ মোটরসাইকেল যোগে কেন্দুয়া ভরাপারা গ্রামে কন্যা দেখতে আসেন। দুপুরে ফেরার পথে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কমলপুর নামক স্থানে ব্রীজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক বরের ভগ্নিপতি সুমন নিহত হন। স্থানীয়রা বর ও ঘটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল  কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই