পাবনা শিল্পকলা একাডেমীর গুণীজন সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে স্থানীয় ২০ জন গুনীশিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। সাতটি বিভাগে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল চার বছরে সংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের এই সম্মাননা প্রদান করা হয়।
গতকাল বুধবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের স্বাধীনতা চত্বরে জেলা শিল্পকলা একাডেমি এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নাচ, গান, কবিতা ও ছোট নাটক পরিবেশন করে। সাংস্কৃতিক সন্ধ্যা শুরুর পূর্বে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক জোড়বাংলা সম্পাদক আব্দুল মতীন খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল কাশেম।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমী।
অনুষ্ঠানে নাট্যকলা, কণ্ঠসঙ্গীত, চারুকলা, যন্ত্রসংগীত, নৃত্যকলা, লোক সংস্কৃতি এই ছয় বিষয়ে ২০ জন সাংস্কৃতিকর্মীকে সম্মাননা দেওয়া হয়।
আনুষ্ঠানে পাবনার প্রত্যয় রবীন্দ্র সংঙ্গীত শিল্পী ওস্তাদ আবুল হাসেমের অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।


কোন মন্তব্য নেই