পাবনার চরাঞ্চল আলোকিত করলেন এমপি প্রিন্স
সুজানগর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার চরাঞ্চলের যেখানে সূর্যের আলো অস্তমিত হওয়ার পরই নেমে আসতো ঘোর অন্ধকার। বাসিন্দাদের ভরসা ছিলো কুপি বাতি। সেই চরাঞ্চলে এখন বিদ্যুতের আলো। বিদ্যুতের আলোয় আলোকিত এখন চরাঞ্চলের ৫টি গ্রাম।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সুজানগর জোনাল অফিসের ডিজিএম রমেন্দ্র চন্দ্র রায় জানান, বুধবার পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের চরাঞ্চল ভাদুরডাঙ্গি, আড়িয়া- পোহাইলবাড়ী, ভাঁড়ারা ইউনিয়নের জোতকাঁকুরিয়া, খাসচর বলরামপুর ও চর মধুপুর গ্রামে সর্বমোট ২৯৭ জন গ্রহকের নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে গ্রামগুলো আলোকিত করা হয়। নতুন এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উদ্বোধন কালে সাংসদ গোলাম ফারুক প্রিন্স বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। বর্তমান সরকার শুধু শহরেই নয় প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে । বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করে এবং দেশের উন্নয়ন হয়, আর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসলে তারা কেবল সন্ত্রাস ও লুটপাট করে নিজেদের স্বার্থ হাসিল করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ এ দেশের রাষ্ট্রয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশের ব্যাপক উন্নয়ন সাধন করে চলেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এ দেশের মানুষ নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আড়িয়া গোহাইলবাড়ী বিদ্যালয় মাঠ চত্বরে চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ^াসের সভাপতিত্বে ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিকুর রহমান খান সিদ্দিকের পরিচালনায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ সুজানগর জোনাল অফিসের ডিজিএম রমেন্দ্র চন্দ্র রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ সুজানগর এলাকা পরিচালক ফিরোজ প্রমুখ।

কোন মন্তব্য নেই