বাগেরহাটে শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক
বাগেরহাট প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বাগেরহাটে মোরেলগঞ্জে লামিয়া আক্তার (৬) নামে এক শিশু শ্রেণির শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিয়েছেন এক পাষান্ড শিক্ষক। আজ মঙ্গলবার সকালে উপজেলার পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামীম আহসান ওই ছাত্রীর মাথায় ডাস্টার দিয়ে আঘাত করলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয় লামিয়াকে। আহত লামিয়া পঞ্চকরণ এলাকার রঞ্জিদা বেগমের মেয়ে। লামিয়ার পিতার নাম জানাতে পারেনি প্রধান শিক্ষক দুলাল চন্দ্র হাওলাদার।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ফেরদাউস মুন্সি বলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামীম আহসান লামিয়া নামে এক শিক্ষার্থীর মাথায় আঘাত করেছে। এমন সংবাদ পেয়ে আমরা বিদ্যালয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি।
এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত মিক্ষক শামীম আহসানকে ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
প্রধান শিক্ষক দুলাল চন্দ্র হাওলাদার বলেন, বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তারা প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করবেন।
মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দি বলেন, আমরা বিষয়টি শুনেছি। তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন হবে।

কোন মন্তব্য নেই