তারাবাড়ীয়ায় রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে রোববার দুপুরে তারাবাড়ীয়া বাজার থেকে তাঁতীবন্দ সড়ক পর্যন্ত ও চকপাড়া মসজিদ হতে ইসলামপুর পর্যন্ত পাকা সড়কের কাজের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য খন্দকার গোলাম ফারুক প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা বকুল খান, সাইদুর রহমান বাদশা, সিদ্দিুকুর রহমান, ইউপি সচিব আসাদুজ্জামান, সদস্য আজাই, আবুল হোসেন খান, আলতাব হোসেন প্রমুখ।
এ সময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিন্স বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন উপস্থিত জনতার উদ্দেশ্যে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থালে উন্নয়ন হয়, আর বিএনপি জামায়াত ক্ষমতায় থাকলে সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পায়। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়অর আহান জানান জনগনকে।

কোন মন্তব্য নেই