Pabna



নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি মাদরাসা ছাত্রীর


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় নিখোঁজের এক মাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি মিতা আক্তার শাপলা নামে দশম শ্রেণির এক মাদরাসা পড়–য়া ছাত্রী। এদিকে মেয়ের সন্ধান না পাওয়ায় তার পরিবারের লোকজন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। 
নিখোঁজ ওই মাদরাসা ছাত্রী পাবনা জেলার আতাইকুলা থানার কৈজুরী শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার মেয়ে ও শ্রীপুর রঘুনাথপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির মেধাবী ছাত্রী। 
পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত  মাসের ৬ অক্টোবর সকাল নয়টার সময় মাদরাসায় পরীক্ষা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে সে আর বাড়ি ফিরে আসেনি। তার পরিবারের লোকজন পাবনা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকাতে প্রশাসন এবং আত্মীয় স্বজন অনেক খুজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে, পরে গত ১৭ অক্টোবর মেয়ের মা ভানু খাতুন (৪৫) বাদি হয়ে আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন, যার নম্বর ৬৫৮/১৮। 

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, আমরা অনেক চেষ্টা  করছি মোবাইলে কোন লিংক পাচ্ছি না। আমাদের চেষ্টা অব্যাহত আছে। 
মেয়েটির সন্ধান যদি কোন হৃদয়বান ব্যাক্তি পেয়ে থাকে এই মুঠোফোন (০১৭৪৫৪৫৯৮০২) নম্বরে যোগাযোগ করার আহবান জানিয়েছেন পরিবার। 

কোন মন্তব্য নেই