Pabna



পাবনা-১ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী আবু সাইয়িদের উপর আবারো হামলা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গনফোরামের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের উপর আবারো হামলা করেছে দূর্বৃত্তরা। এ সময় দুইটি গাড়ি ভাংচুর ও আট জন আহত হয়েছে বলে দাবী করেছেন তারা। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জেলার সাথিয়া উপজেলার সেলন্দা বাজারে একটি নির্বাচনী গনসংযোগের সময় এই হামলার ঘটনা ঘটে। 
ঐক্যফ্রন্ট প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ অভিযোগ করে জানান, সেলন্দা বাজারে পূর্ব নির্ধারিত আমার নির্বাচনী গনসংযোগের পথসভা ছিল। সেখানে প্রচার প্রচারণা চালানোর সময় জয় বাংলা শ্লোগান দিয়ে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা ও গুলি বর্ষন করেন দূর্বৃত্তরা। গনসংযোগে থাকা বেশ কয়েকটি গাড়ি তারা এ সময় ভাংচুর করেন। এ সময় আমিসহ আমার ৮ জন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠাাে হয়েছে। প্রতিপক্ষ প্রার্থী শামসুল হক টুকুর গানম্যান ফারুক নিজেই আমার উপর গুলি বর্ষন করেন। তারা নির্বঅচনী প্রচার প্রচারণা শুরুর পর থেকেই একের পর এক অব্যাহত ভাবে হামলা করেই যাচ্ছেন বলেও অভিযোগ এই প্রার্থীর। 
গত ২৩ ডিসেম্বর অধ্যাপক আবু সাইয়িদ বেড়া পৌর এলাকার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করে ১২ বার তাকে হত্যাচেষ্টা চালিয়েছেন। এই দিয়ে ১৩ বার তার উপর হামলার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। 
এ বিষয়ে অধ্যাপক আবু সাইয়িদের ব্যাক্তিগত সহকারী মেহেদী হাসান বলেন, এই নির্বাচনে প্রচারণার পর থেকে টুকু সমর্থক নেতাকর্মীরা অঅমাদের উপর হামলা অব্যঅহত রেখেছে। আজকের ঘটনায় অতর্কিত ভাবে তারা আমারে উপর হামলা চালায় বলেও অভিযোগ করেন। আমরা স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে তাৎক্ষনিক ভাবে অবহিত করেছি। 
এ বিষয়ে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির আলম বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

কোন মন্তব্য নেই