পাবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
পাবিপ্রবি প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
১০ জানুয়ারি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর নিজের হাতে গড়া স্বদেশে ফিরেছিলেন। ১৯৭২ সালের আজকের দিনে বাঙালি পেয়েছিলেন স্বাধীনতার পরিপূর্ন স্বাদ। বঙ্গবন্ধুর স্বদেশ, প্রত্যাবর্তন দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উৎসব মুখর পরিবেশে পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্র্তপক্ষ। দিবসটি পালন উপলক্ষে সকালে আনন্দ র্যালি বের হয়। র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু হলে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানান উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। এছাড়া আরো শ্রদ্ধা জানান, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু হল প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, বাঙালি জাতিকে এক সুত্রে গেথেছিলেন বঙ্গবন্ধু। তার নিদের্শেই বাঙালি নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন করেন। বঙ্গবন্ধু কখনো নিজের কথা চিন্তা করেন নি- সবসময় দেশের কথা আর দেশের মানুষের কথা চিন্তা করতেন। তিনি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েই দেশের মানুষের কথা জানতে চেয়েছেন বাঙালি কেমন আছে তা জানতে চেয়েছেন। তিনি ছিলেন বিশাল মনের অধিকারী। তার সারাজীবনের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া। আমাদের সামনে এখন সেই সুযোগ এসেছে। তার আদর্শ বাস্তবায়নে আমাদেরকে ঝাপিয়ে পড়তে হবে।
কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো আনোয়ার খসরু পারভেজ বলেন, বঙ্গবন্ধু রাজনীতির কবি। তিনি সারাজীবন বাঙালিকে ভালোবেসেছেন। ফাঁসির মঞ্চেও দেশের মানুষের কথা বলেছেন। তাঁর সাহস বাঙালিকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছে।
অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার বহ্মের সঞ্চালনায় আরো বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক ইউনিটের আহবায়ক ড. মোঃ হাবিবুল্লাহ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, অফিসার্স এসোনিয়েশন এর সভাপতি রফিকুল ইসলাম ও বঙ্গবন্ধু পরিষদের কর্মকর্তা ইউনিটের আহবায়ক ফারুক হোসেন চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন অনুষদেও ডিন, চেয়ারম্যান , কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই