Pabna



পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের দুই নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের দুই নেতা রিয়াজুল হাসান ও শান্ত দাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারন শিক্ষার্থী ও  ছাত্রলীগের নেতা কর্মীরা। 
সোমবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, ছাত্রলীগ পাবনা জেলা শাখার সভাপতি শিবলী সাদিক, সাধারন সম্পাদক তাইজুল ইসলামসহ অনেকে। বক্তরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 
উল্লেখ্য, গত রোববার দুপুরে পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসের ভেতরে বহিরাগত সন্ত্রাসীরা রিয়াজুল হাসান ও শান্ত দাসের উপর হামলা চালিয়ে তাদের আহত করে। 

কোন মন্তব্য নেই