বেড়ায় শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বেড়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক কন্যা শিশুকে কম্বল দেবার কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জোর পূর্বক ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কয়েকটি সংগঠন। বিক্ষোভকারীরা ধর্ষনকারীর ফাঁসির দাবিতে তারা এই কর্মসূচী পালন করেন। এ সময় বেড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ ও বেড়া উপজেলা সর্বস্তরের জন সাধারন এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন।
আজ বুধবার বেলা ১২ টার দিকে পৌর সদরের বেড়া প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ ও বেড়া উপজেলা সর্বস্তরের জনসাধারনের যৌথ উদ্যোগে রাস্তায় দাড়িয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেন।
মানবন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বেড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষে একটি প্রতিবাদ সভা করেন।
বেড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুবল রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, বেড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মজনু, বেড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও বেড়া রিক্সা ভ্যান চালক সমিতির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদের সভাপতি বিঘুরাম হালদার, সাধারন সম্পাদক সুজিত কুমার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, উপজেলা যুবলীগ আহবায়ক আব্দুল হালিম প্রমুখ।
বক্তারা পিতৃহীন অসহায় শিশু কন্যাকে ধর্ষণকারীর কাউন্সিলর আব্দুর রাজ্জাকের ফাঁসির দাবী করেন।
প্রসঙ্গত, গত সোমবার (২১ জানুয়ারী) সকাল ৮টার দিকে বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলার বনগ্রাম দক্ষিন মহল্লার হাজী মোঃ খোয়াজ মোল্লার ছেলে মোঃ আব্দুল রাজ্জাক (৪৫) একই মহল্লার মৃত সমর কুমার শীলের ৯ বছরের শিশু কন্যাকে কম্বল দেবার কথা বলে ডেকে নিয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী আবুল কাসেমের ছেলে আলমের বাড়ির একটি পরিত্যাক্ত টিনের ঘরের মধ্যে অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে মেয়েটি বাড়ি ফিরে তার মা ও বোনকে ঘটনাটি অবহিত করে।
মেয়েটির মা শংকরী রানী শীল বাদী হয়ে ওই দিন রাতে বেড়া মডেল থানায় একটি মামলা করে। বেড়া থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে মঙ্গলবার ভোড় রাতে বেড়া পৌর এলাকা থেকে মোঃ আব্দুল রাজ্জাককে (৪৫) গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র ও ধর্ষনের কিছু আলামত উদ্ধার করেন ওই সময়। পরে মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত রাজ্জাককে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরন করেন বলেও জানান বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীদ মাহমুদ খান।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে বেড়া থানায় এই মামলাটিসহ দুইটি ধর্ষন মামলা ও দুইটি মাদক মামলা রয়েছে।
বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাককে ইতিপূর্বে মাদক ও ধর্ষন মামলায় পুলিশ গ্রেফতার করার পর স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে তাকে বরখাস্ত করা হয় বলেও জানান পৌর মেয়র আব্দুল বাতেন।
কোন মন্তব্য নেই