Pabna



পাবনা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুদানকৃত কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কার্যালয় থেকে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সাবেক ডেপুটি কমান্ডার (১) বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, আব্দুল লতিফ সেলিম (২), সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার আলহাজ্ব আবুল কাশেম বিশ্বাস, হাবিবুর রহমান রঞ্জু, আলহাজ্ব দেওয়ান ওমর ফারুক, শহিদুল ইসলাম, আব্দুল জলিল শেখ, আব্দুল মুন্নাফ, রুস্তম আলী, আব্দুস সামাদ, মহরম আলী, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশসহ জেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই