ইছামতি নদীর দখলদার উচ্ছেদ, খনন ও পানি প্রবাহ নিশ্চিত’র দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
ঐতিহ্যবাহী ইছামতি নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, নদী খনন ও পানি প্রবাহ নিশ্চিত করার দাবিতে শনিবার পাবনার প্রধান সড়কে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইছামতি উদ্ধার আন্দোলন ও সেক্টর কমান্ডার্স ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে পাবনার বিশিষ্ট রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “ইছামতি নদী পাবনার পুরনো ঐতিহ্য। এ ঐতিহ্য আমাদের রক্ষা করতেই হবে। যেকোন উপায়েই হোক ইছামতিকে বাঁচাতেই হবে। ইছামতি হচ্ছে পাবনার প্রাণ। একসময় যে ইছামতি নদীতে আমরা সাঁতার কেটেছি, ব্রীজের ওপর থেকে লাফিয়ে পড়ে তীব্র ¯্রােতে অনেকদূর ভেসে গিয়েছি, সেই আনন্দ-বিনোদনের ইছামতি এখন মরা খালে পরিণত হয়েছে। নদীখেকো দখলদাররা আজ ইছামতিকে মেরে ফেলেছে। ইছামতির পচা নর্দমার দুর্গন্ধ পাবনাবাসীর জনজীবন অতিষ্ঠ করে তুলছে।আজ এটি ভাগাড়ে পরিণত হয়েছে। যতদিন আমরা ইছামতির দখলদার উচ্ছেদ করে পানি প্রবাহ নিশ্চিত করতে না পারি ততদিন আমরা ইছামতি নিয়ে আন্দোলন চালিয়ে যাব।” বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সেক্রেটারি সাংবাদিক আব্দুল হামিদ খান বলেন,“দীর্ঘদিন যাবত বাপা’র পক্ষ থেকে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী নিয়ে আমরা আন্দোলন করছি।
আন্দোলনের শুরুতে আমাদের সাথে যোগ দিতে মানুষ ভয় পেেেয় বলতো, ইছামতির অবৈধ দখলদাররা অনেক শক্তিশালী, তাদের হাত অনেক লম্বা। তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরই ক্ষতি হবে, আন্দোলন সফল হবে না। আমরা ধৈর্য্যরে সাথে দিনে দিনে পাবনাবসীকে সচেতন করেছি, সংগঠিত করেছি। আজ আমরা আশাবাদী, কতিপয় দখলদার ব্যতীত গোটা পাবনাবাসী আমাদের আন্দোলনের সাথে যোগ দিয়েছে। এ আন্দোলনে আমরা জয়ী হবোই। যে ইছামিত এখন পাবনার পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে পাবনাবাসী আবার সেই ইছামতির তীরে দাঁড়িয়ে বুকভরে বিশুদ্ধ বাতাস নেবে। এ আমাদের অঙ্গীকার।
বক্তারা আরও বলেন. যাদের পরিকল্পনায় ইছামতি নদীর ওপর ফুট ওভারব্রিজ নির্মিত হয়েছে তারা প্রকৃতপক্ষে পাবনার মানচিত্র থেকে ইছামতি নদীকে মুছে ফেলার নীলনকশায় ব্যস্ত। তারা ষড়যন্ত্রকারী, পাবনার কল্যাণ চায় না তারা। তারা ইছামতি নদীকে মেরে ফেলতে চায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইছামিত আন্দোলনের আহ্ববায়ক মাহবুব আলম, জেলা জজ কোর্টের সাবেক পিপি রাজনীতিবিদ এ্যাড. শাহজাহান আলী, পাবনা সেক্টরস কমান্ডার্স ফোরামের আহ্ববায়ক আব্দুর রহিম পাকন, পাবনা প্রাইম ব্যাংকের ম্যানেজার মোঃ ময়েন উদ্দিন, কবি আমিনুর রহমান খান, টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক টগর, সাংবাদিক হাসান আলী ও সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার রোজী। সবার বক্তব্য শোনার পর প্রধান অতিথির বক্তব্যে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম বলেন, যে নদীকে নিয়ে এত মানুষ আন্দোলন করছে পাবনার সেই ইছামতি নদী অবশ্যই খনন হবে, দখলদার উচ্ছেদ হবে। এত মানুষের আন্দোলন বৃথা যেতে পারে না। তিনি জানান বাংলাদেশের যে একশটি নদী খনন হবে তার মধ্যে পাবনার ইছামতি নদীর নাম রয়েছে।” মানববন্ধনে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেন।

কোন মন্তব্য নেই