জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু’র ম্যূরাল এর ভিত্তি প্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় জেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ম্যূরাল এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন একাত্তরের (একই পরিবারের পাঁচজন শহীদ) শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মোকাব্বর হোসেন বিজু।
বুধবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এই ম্যূরালটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। স্থাপন শেষে জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিৎ নাগ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।
এ সময় রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ ও সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই