সুজানগরে হিন্দু সম্প্রদায়ের মহানাম যোগ্য অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া স্বগীয় কোমল ক্রান্তি শাহা প্রাঙ্গনে হিন্দু সস্প্রদায়ের মহানামযোগ্য অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাতে গনেশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও শ্রী নারু গোপাল সাহার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যদেন আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উদয় অধিকারী, সোনা সাহা, মাধাই হালদার, সুনাতন হালদার, প্রদীপ হালদার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শাহিনুজ্জামান শাহিন বলেন, ধর্ম যার যার উৎসব সবার, এ অনুষ্ঠানে কোন রকম বিশৃংখলা যাতে না হয়, সেই দিকে সবার সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, এ সকল অনুষ্ঠানে সব সময় আমার সহযোগীতা ছিলো, আছে থাকবে বলে তিনি আরো বলেন আমি জনগণের ভোটে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ভিশন-২০২১ বাস্তবায়নে গ্রামকে শহর, দূর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরোধে জিরো টলারেন্সে কাজ করে যাবো এ জন্য আপনাদের সবার সহযোগীতা কামনা করি।

কোন মন্তব্য নেই