Pabna



পাবনায় ৭ দিনব্যাপি এসএমই পণ্য মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় ৭ দিন ব্যাপি আঞ্চালিক এসএমই পণ্য মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকেরকার্যালয়  সম্মেলন কক্ষে সংবাদ সম্মেনল অনুষ্ঠিত হয়। 
উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক শাফিউল ইসলাম, বিসিকি উপ মহাব্যবস্থাপক জাহেদুল ইসলাম, জেলা পরিষদেও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, এস এম ই ফাউন্ডেশনের নির্বাহী অফিসার কিমিয়া ফেরদৌসী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের সহ সভাপতি আখতারুজ্জামান আক্তার, দৈনিক নতুন বিশ্ববার্তা সম্পাদক শহীদুর রহমান শহিদ, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, দৈনিক বিবৃতি এর নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা , দৈনিক মাতৃছায়া ও পত্রিকার জেলা প্রতিনিধি ও অনলাইন নতুন চোখ পত্রিকার প্রকাশক সাংবাদিক এস এম আলমসহ আরো অনেকে এ সময় বক্তব্য প্রদান করেন। 
এবারের এসএমই পণ্য মেলা পাবনা পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন প্রকারের ৪৪ টি স্টল বসেছে। মেলা সকাল ৮টা হতেরাত ৯টা পযন্ত খোলা থাকবে। মেলা শেষেরদিন শ্রেষ্ঠ স্টলকে পুরস্কার প্রদান করা হবে। 

কোন মন্তব্য নেই