Pabna



পূর্ব রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
১০৪ নং পূর্ব রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পাবনা আরিফপুর সদর গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মো: মোশাররফ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ১০৪ নং পূর্ব রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আজমল হোসেন বাবু, ট্রাক মালিক সমিতির সভাপতি ও ১০৪ নং পূর্ব রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি শামসুর রহমান খান মানিক, রানা প্রপারটিজ এন্ড ডেভলপারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, মাসপো গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আলী মরতুজা বিশ্বাস সনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আজমত আলী বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা শবনম, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আবিদ হায়দার তপন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলহাজ্জ্ব আবুল হাসনাত বকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্জ আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রশীদ, সমাজ প্রধান মো: ইসমাইল প্রামানিক, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিলন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো: রেজা উদ্দিন রাজা, ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর মুল্লিকা বেগম। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১০৪ নং পূর্ব রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন নাহার,কার্যকারী সদস্য মাহবুবুর রহমান পাকন,  ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিলন।

কোন মন্তব্য নেই