Pabna



প্রথম শ্রেনীর দশ হাজার শিক্ষার্থীর মাঝে ফুলের টব ও বীজ বিতরণ উপজেলা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
মাটির সাথে সম্পর্ক সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি, দায়িত্ববোধ তৈরি এবং বিদ্যালয়ে নিয়মিত আসার অধিকতর আগ্রহ সৃষ্টির লক্ষ্যে পাবনায় প্রথম শ্রেনীর দশ হাজার শিক্ষার্থীর মাঝে ফুলের টব ও বিভিন্ন গাছের বীজ বিতরণ করেছে পাবনা সদর উপজেলা প্রশাসন। 
বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সাংবাদিক আব্দুল মতীন খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীনসহ অনেকে।
ফুলের টব ও বীজ পেয়ে আনন্দের ঝিলিক ফুটে উঠে শিশু শিক্ষার্থীদের চোখে মুখে। অনুষ্ঠানে সকলকে নিজ নিজ বাড়ির চারদিকে গাছ লাগাগোর আহবান জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। 

কোন মন্তব্য নেই