ঈশ্বরদীতে ডাকাতদের সাথে পুলিশের গুলাগুলিতে আটক এক- অস্ত্র ও গুলি উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে ডাকাত দলের সাথে পুলিশের গুলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৩২) নামের ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনর্চাস বাহ উদ্দিন ফারুকী জানান, বুধবার ভোড় রাতের দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঝাউদিয়া চাঁদমারী মোড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। গুলাগুলির এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আব্দুল্লাকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গুলাগুলিতে অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল জহুরুল হক, ঈশ্বরদী থানার এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, এএসআই শামীম হোসেন, কনষ্টেবল মাসুদ রানা, আল মুসাভী আহত হয়। ঘটনাস্থল থেকে একটি দেশী তৈরী পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লা ঈশ্বরদী উপজেলার মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্প এলাকার জাহাঙ্গীর আলম কাজীর ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র,হত্যাসহ ১১ টি মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই