সুজানগরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন’র গণসংযোগ
সুজানগর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম মাস্টারে কনিষ্ঠ পুত্র শাহিনুজ্জামান শাহিন রোববার রাতে উপজেলার সাতবাড়ীয়া ও মানিকহাট ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, উপজেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল, আ’লীগ নেতা আচ্চু সরদার, হুমায়ন কবীর, পৌর আ’লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। এ ছাড়া ইউনিয়নের আ’লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই