Pabna



স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষক কর্মচারী ফেডারেশন পাবনা জেলা কমিটি। 
মঙ্গলবার দুুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ফেডারেশনের জেলা সভাপতি অধ্যক্ষ আর জাহান আলী, প্রভাষক নান্নু মিয়া, সাইদুল ইসলাম পলাশ, আকমল হোসেন, আব্দুস সালাম, শাহজাহান প্রমুখ। 
বক্তারা বলেন শিক্ষক ও কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে শিক্ষাক্ষেত্রে অনেক সুবিধার জায়গা সৃষ্টি করেছে শিক্ষা বান্ধব এই সরকার। কিন্তু শুধুমাত্র এমপিওভূক্ত না হবার কারনে আজকে প্রায় চার লক্ষাধিক শিক্ষক কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। 

কোন মন্তব্য নেই