পাবনায় নিপা ভাইরাস প্রতিরোধে কর্মশালা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় ‘নিপা ভাইরাস’ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একদিনের এ কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগগণ অংশ গ্রহন করেন।
লাইফ ষ্টাইল এবং হেল্থ এডুকেশন প্রমোশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় এ কর্মশালা হয়।
বুধবার পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ, কে,এম আবু জাফরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) শামীমা আক্তার, জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. রঞ্জন কুমার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: ইলিয়াস, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন প্রমূখ।

কোন মন্তব্য নেই