পাবনা আলিয়া মাদরাসা ডিজিটাল ক্যাম্পাসে রুপান্তর
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা আলিয়া মাদরাসার ইবতেদায়ী মডেল শাখায় একজন শিক্ষার্থীও স্মার্ট আইডি কার্ড পাঞ্চের মাধ্যমে ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন করেন, পাবনা আলিয়া মাদরাসার গভর্ণিং বডির সভাপতি কালাম আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনছারুল্লাহ, গভর্ণিং বডির সদস্য আলহাজ্ব মোঃ ইয়াসিন আলী, ইবতেদায়ী প্রধান মাওলানা রিজাউল করিম, মাদরাসা শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ।
ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন পরবর্তি এ্যাসেব্লেলিতে ছাত্র-ছাত্রী, অভিভাবকদের উদ্দেশ্যে মাদরাসার সভাপতি কালাম আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় পাবনা আলিয়া মাদরাসার এই মডেল শাখা ডিজিটাল ক্যাম্পাস হিসেবে উদ্বোধন করা হলো। আজ থেকে ছাত্র-ছাত্রীরা স্মার্ট আইডি কার্ড দিয়ে পাঞ্চ করে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং তাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল, বিভিন্ন নোটিশ এস.এমএস এর মাধ্যমে জানানো হবে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনছারুল্লাহ তার বক্তব্যে বলেন, পাবনা আলিয়া মাদরাসার এই ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন পাবনার জেলার মাদরাসা সমুহের মধ্যে মাইলফলক হিসেবে কাজ করবে যা প্রতিষ্ঠান হিসেবে জাতির জন্য অনুসরণীয়, অনুকরণীয় হতেপারে। এই ডিজিটাল ক্যাম্পাসে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত আরবী, গণিত ও ইংরেজী বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যয়গুলি প্রজেক্টরের দিয়ে ইন্টেরেক্টিভ মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেয়া হয়। ডিজিটাল ক্যাম্পাসের জন্য আই.টি সাপোর্ট দিচ্ছে নেটিজেন আই টিলিমিটেড।

কোন মন্তব্য নেই