সুজানগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান’র সাথে রাবেয়া বেগমের শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম মাস্টারে কনিষ্ঠ পুত্র শাহিনুজ্জামান শাহিন বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহম্মদপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত ইয়াছিন আলী শেখের কন্যা রাবেয়া বেগম শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আঃ খালেক, আব্দুল আজিজ মাস্টার, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউনুস আলী শেখ, আ’লীগ নেতা আঃ মতিন, আহম্মদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আজিজ প্রমুখ।

কোন মন্তব্য নেই