সুজানগরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান পাশু সরদার
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সুজানগর পৌর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পাশু সর্দার। পাশু সর্দার বলেন আমার রাজনৈতিক জীবনে মানব সেবার চেস্টা চালিয়ে যাচ্ছি।
আমার স্ত্রী সুজানগর পৌরসভার কাউন্সিলর, তাকে এলাকার জনগণ বিপুল ভোটে নির্বাচিত করেছিলো। আমি আশা করি সুজানগর উপজেলার সাধারণ মানুষ আমাকেও ভালোবেসে তারা নির্বাচিত করবে। এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবীর প্রেক্ষিতেই আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। তাই সকলের দোয়া, আর্শিবাদ ও শুচিন্তিত পরার্মশ কামনা করি। পাশু সর্দার আরো বলেন নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে থেকেছি, দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করেছি, সার্বিক বিচারে দলের জন্য ত্যাগী, শ্রমদানকারী এবং দলীয় মমত্ববোধেই জননেত্রী, মানবতার মা, ডিজিটাল বাংলাদেশের রুপকার, গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ভিশন-২০২১ বাস্তবায়নে গ্রামকে শহর করার কাজ করে যাবো নির্বাচিত হয়ে।

কোন মন্তব্য নেই