Pabna



ঈশ্বরদীতে এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদী থেকে চলতি এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে পাবনার গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো: পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামের নিহাদ মালিথা ও রপন আলী।
বৃহস্পতিবার সকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটককৃতরা পরস্পর বন্ধু ও প্রতারনা সিন্ডিকেটের সদস্য। তারা ফেসবুকের মাধ্যমে এসএসসি পরিক্ষার প্রশ্ন পত্র পেয়েছে বলে পোষ্ট করে। পরিক্ষার্থীরা পোষ্ট দেখে তাদের সাথে যোগাযোগ করলে তারা প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোড় রাতে ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে তাদের জেল হাজে প্রেরন করা হয়। 

কোন মন্তব্য নেই