পাবিপ্রবিতে এমফিল পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃতদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃতদের আজ সোমবার ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকালে গ্যালারী-২-এ মাননীয় উপাচার্য, ডীনসহ জ্যেষ্ঠ শিক্ষকদের উপস্থিতিতে ভর্তিকৃত এমফিল প্রোগ্রামে ভর্তিকৃত ২৯ জন ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত ১৪ জনসহ মোট ৪৩জন গবেষককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। (খবর প্রেসবিজ্ঞপ্তির)
বিজনেস ষ্টাডিজ অনুষদের ডিন ড. মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে উপ-রেজিস্ট্রার তাওহিদা খানমের সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, যে দেশের বিশ্ববিদ্যালয়ে যত বেশি গবেষণা হয় সে দেশ তত উন্নত হয়। পৃথিবীতে যত নতুন নতুন আবিস্কার হয়েছে তার পিছনে রয়েছে গবেষণা। গবেষণা না করলে দেশ এগুবে না । সময় এসেছে এখন আমাদের আন্তর্জাতিক মানের গবেষণা করতে হবে। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন হবে। বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখতেন বলেই গবেষণার উপর জোর দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের পূর্ণতা অর্জনের জন্য শিক্ষকদেরকে গবেষণার প্রতি জোর দেয়ার আহবান জানিয়ে মাননীয় উপাচার্য বলেন, গবেষণা লদ্ধ জ্ঞান ছাত্রদের মধ্যে বিলিয়ে দিতে হবে। তাহলে গবেষণার অন্যতম উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ মহোদয় বলেন, দেশের মেহনতি মানুষের টাকায় দেশ চলে। তাদের টাকায় গবেষণা করতে হবে সুতরাং তাদের প্রতি দায়িত্ববোধ নিয়ে গবেষণা করতে হবে। যাতে দেশে দক্ষ জনশক্তি বাড়ে, মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথে দেশ এগিয়ে যায়।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ডিনদের মধ্যে ড.খায়রুল আলম, ড.শেখ রাসেল আল মাহফুজ, ড. মোঃ হাবিবুল্লাহ, ড. হারুন অর রশিদ,অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। পিএইচডি গবেষকদের মধ্যে এটিএম ফখরুল ইসলাম সুজা ও টিএইচ সুমন রশিদ এবং এমফিল গবেষকদের মধ্যে শেখ শাহজামাল বক্তব্য দেন। এ সময় শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয় ও রিজেন্টবোর্ড সদস্য ড. এম আব্দুল আলীমসহ জ্যেষ্ঠ্য শিক্ষক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই