Pabna



ঈশ্বরদীতে সেলিম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঈশ্বরদী  প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদীর পাকশীতে মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে  রুপপুর স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা।
আজ রবিবার মুক্তিযোদ্ধা কমান্ড পাকশী শাখার উদ্যোগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়া-দাশুড়িয়া মহাসড়কের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গোলচত্বর মোড়ে এসব কর্মসূচি পালন করা হয়।
পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অবরোধ, মানববন্ধন  প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা সিরাজুল ইসলাম সরদার, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মুস্তফা চান্না মন্ডল, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হাবিবুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, স্থানীয় এলাকাবাসী, রেজাউল করিম রাজা, মহিদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল করিম, সাইফুজ্জামান পিন্টু, জহুরুল হক মালিথা, ফজলুল হক, আবুল কালাম আজাদ বাবু, আনোয়ারুজ্জামান মালিথা, জাফরুল ইসলাম পিয়াস, ইকবাল হায়দার, মাসুদুর রহমান বিশ্বাস, আনোয়ার হোসেন, মিরাজ হাসান প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রাতে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে রুপপুর বিবিসি বাজার সংলগ্ন নিজ বাড়ির গেটে আতঁতায়ীদের গুলিতে নিহত হন। ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়েরের একমাস অতিবাহিত হওয়ার পরও উল্লেখযোগ্য আসামি গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালিত হয়ে আসছে।


কোন মন্তব্য নেই