পাবনায় ২দিনব্যাপি নারী উন্নয়ন মেলা শুরু
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১২ টায় উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার আয়োজনে ২দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অ:দা:) মোসা:কানিজ আইরিন জাহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জাতীয় মহিলা সংস্থার সদস্য নিহার আফরোজ জলি, ডে-কেয়ার অফিসার আরিফা সুলতানা, শামিমা শিরিন, ওসিসি’র আইন বিষয়ক কর্মকর্তা সহ মহলিা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

কোন মন্তব্য নেই