নানা আয়োজনে পাবনায় চলছে বর্ষবরণ উৎসব
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
অসাম্প্রদায়িক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নানা আয়োজনে পাবনায় পালিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ। রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পাবনার সব বয়সের নাগরিক বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে নতুন বছরকে বরণের জন্য বিপুল উৎসাহে বের হয়ে আসে। সবার ঠিকানা হয়ে ওঠে আবদুুল হামিদ সড়ক, বের হয় মঙ্গল শোভাযাত্রা।
নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে পাবনা জেলা প্রশাসন, পাবনা জেলা পরিষদ প্রশাসন, স্কয়ার কনজুমার লিমিটেড, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা প্রেসক্লাব, ড্রামা সার্কেল, সরকারি এডওয়ার্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
সারাদিনের উৎসব আয়োজনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কোন মন্তব্য নেই