সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্ধোধন পাবনায়
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্ঠি সম্মত খাবার, শিক্ষায় বন পরিবেষ আধুনিক বাংলাদেশ। কৃষি বিভাগ ও সামাজিক বন বিভাগের যৌথ এ প্রতিপাদ্য নিয়ে পাবনায় সপ্তাহ ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলা-২০১৯ উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে সামাজিক বন বিভাগ ও পাবনা কৃষি সম্প্রসারন অধিদফদতরের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহেদ পারভেজের সভাপতিতে¦ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারূক প্রিন্স।
বিশেষ অতিথি ছিলেন, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ূন কবির মজুমদার, পাবনা কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আজাহার আলী, পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আহসান হাবীব, পাবনা সদর জেলা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুন্নাহার রেখা প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পাবনার বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। ছাড়াও বক্তব্য দেন, নার্সারী মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান।
বক্তারা বলেন, জলবায়ূ পরিবর্তনের ফলে আমাদের দেশে যে সমস্যা দেখা দিয়েছে সেটা নিরসনের জন্য বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। দেশের পরিবেষের ভারসাম্য রক্ষায় সে দেশের আয়োতনের ২৫ ভাগ বন থাকা দরকার। কিন্তু আমাদের দেশে রয়েছে প্রায় ১৩ ভাগ। সেকারনে দেশের বৈরী আবহাওয়ার হাত থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে কিছু কিছু গাছ রোপন করা জরুরী। বেচে থাকতে হলে গাছ থেকে নি:স্বরিত অক্সিজেন মানব জীবনে অপিহার্য। এ কারনে মানুষের বাচার তাগিড়দে গাছ নিধন না করে রোপন করা অতি জরুরী। মেলায় তিনটি সরকারী স্টল ছাড়াও ৫০টি নার্সারী মালিকের ষ্টল স্থাপন করা হয়েছে।

কোন মন্তব্য নেই