বেড়ার চাকলায় বজ্রপাতে ৪ কৃষক নিহত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে পাট জাগ (পচানোর) দেওয়ার সময় বজ্রপাতে একই পরিবারে বাবা-ছেলে তিনজনসহ ৪ জন নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলো: চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মৃত জুলে সরদারের ছেলে মোতালেব সরদার (৫৫) তার ছেলে ফরিদ উদ্দিন সরদার (২২), শরিফ উদ্দিন সরদার ও ফমৃত ফরিক উদ্দিনের ছেলে রহম আলী (৫৫)।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফ আনান সিদ্দিকী স্থানীয়দের বরাত দিয়ে নিশ্চিত করেন, তারা নিজ বাড়ির পাশের একটি ডোবায় বৃষ্টির মধ্যে পাট জাগ দেওয়ার কাজ করছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি খুবই মর্মান্তিক একটি বিষয়। পাচুরিয়া গ্রামের মোতালেব ও তার দুই ছেলে ফরিদ ও শরিফসহ মোট চারজন বজ্রপাতে মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাব, কিন্তু প্রচন্ড বৃষ্টিতে বের হতে পারছি না। বৃষ্টি কমলেই আমি রওয়অনা দিক ঘটনাস্থলের উদ্দেশ্যে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফ আনান সিদ্দিকী আরো জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশে ত্রান ও পুনর্বসন শাখা থেকে নিহত প্রত্যেকের জন্যে তাৎক্ষনিক ভাবে ২০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

কোন মন্তব্য নেই