ঈশ্বরদীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
র্যাব-১২ পাবনা ক্যাম্পের এক অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর ঈশ্বরদী থানায় এজহার দায়ের করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাটোর জেলার লালপুর থানার জোকাদহ গ্রামের মৃত আফজাল শেখের ছেলে জামরুল শেখ (২৭)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে
র্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এস, এম, জামিল আহমেদ এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল পাবনার ঈশ^রদী থানার ভাদুর বটতলা (চাঁদুর মোড়) এলাকার একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে জামরুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ৬ (ছয়) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য হিরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়েল করা হয়।

কোন মন্তব্য নেই