ডেঙ্গু সচেতনতায় পাবনা চেম্বার ২০ হাজার লিফলেট বিলি
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী বলেছেন, সাহস এবং সচেতনতা নিয়ে ব্যবসায়ীদের ডেঙ্গু মোকাবেলা করতে হবে। তিনি ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। তিনি আরও বলেন, ডেঙ্গু সচেতনতায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে ব্যবসায়ী জনসাধারনের মধ্যে ২০ হাজার লিফলেট বিলি করা হবে।
বুধবার দুপুরে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভায় পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী এ কথা বলেন। সভায় বক্তারা ডেঙ্গু নিয়ে আতংকিত না হয়ে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। বিশিষ্ট
মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন, বিএমএ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আকসাদ আল মাসুর আনান।
সেমিনারের আরও বক্তব্য রাখেন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা চেম্বারের পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমান, মো. সাজ্জাদ হোসেন বাচ্চু, মো. এাসুদুর রহমান মিন্টু, উত্তম কুমার কুন্ডু, ঔষধ ব্যবসায়ী লোকমান হাকিম প্রমুখ।

কোন মন্তব্য নেই