Pabna



পাবনা চেম্বারসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র উদ্যোগে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে চেম্বার মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এবং পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমানের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবিপ্রবি মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লাহ, পাবনা প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টু, চেম্বার পরিচালক সাজ্জাদ হোসেনবাচ্চু প্রামানিক প্রমুখ। 
এরআগে বঙ্গবন্ধুর আতœার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন পাবনা খলিফাপট্রি জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা আব্দুস সামাদ। 
এ ছাড়া যথাযোগ্য মর্যাদায় ও বিনম্ভ শ্রদ্ধায় বিভিন্ন সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে। 
বেলা ১২ টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শোক র‌্যালি বেড় হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এছাড়াও জেলা যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু, রক্তের গ্রুপ ও ডায়াবেটিক পরিক্ষা করা হয়। আর জেলা কৃষক লীগের উদ্যোগে রক্তদান কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-সিরাজগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনিসহ অনেকে। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। 

কোন মন্তব্য নেই