Pabna



পাবনায় একশ মন মাছের পোনা অবমুক্ত ও ২০ হাজার ফলজ, বনজ গাছ রোপন করে যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলার বিভিন্ন বিল এবং উন্মুক্ত জলাশয়ে এক‘শ মন দেশী মাছের পোনা অবমুক্ত এবং ২০ হাজার ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপন এবং চারা বিতরণ করার ব্যাতিক্রমি উদ্যোগ নিয়েছে পাবনা জেলা যুবলীগ। দেশী মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ বাঁচাতে ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপনের এই কর্মসুচি বলে জানান যুবলীগ নেতৃবৃন্দ।

বুধবার পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়বিলায় ৫ মন পোনা মাছ অবমুক্ত এবং উপজেলার যুবলীগ নেতাকর্মিদের মধ্যে আড়াই হাজার গাছের চারা বিতরণ করে এই কমূসচির উদ্বোধন করেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি।  
এ উপলক্ষে বুধবার দুপুরে ফরিদপুর উপজেলার ওয়াজি উদ্দিন খান মুক্তমঞ্চে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরিদপুর উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান ঠান্ডুর পরিচালনায় এক ব্যাতিক্রমি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা জেলা যুবলীগের যুগ্ম আবহায়ক শিবলী সাদিক, যুগ্ম আহবায়ক শেখ সাকিরুল ইসলাম রনি, যুবলীগ নেতা ফাহিমুল কবীর খান শান্তসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। পরে ফরিদপুর উপজেলা যুবলীগের এক বর্ধিত সভা ওয়াজি উদ্দিন খান মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ডেল্টা প্লন ২০৪১ বাস্তবায়নে যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মিকে কাজে লাগানো হবে। এ জন্য  গতানুগতিক রাজনীতির বাইরে এসে টেন্ডারবাজী চাঁদাবাজী এবং সন্ত্রাসী কর্মকান্ডকে কবর দিয়ে নতুন নতুন কর্মসুচির মাধ্যমে মানুষজনকে উদ্বুদ্ধ করে শেখ হাসিনার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়া হবে। 

কোন মন্তব্য নেই