পাবিপ্রবিতে ইউজিসির অভিন্ন নীতিমালার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবিপ্রবির শিক্ষক সমিতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত অভিন্ন শিক্ষক নিয়োগ ও পদোন্নতির নীতিমালা প্রত্যাখান করে মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার বলো ১২ টার দিকে ক্যম্পাসে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। একই সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরী সভায়ও তারা সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত প্রত্যাখান করেছেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন। একই সাথে তারা দেশের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠায় সকল শিক্ষক ঐক্যবদ্ধ থাকবেন বলেও জানান তারা।
মানববন্ধনে শিক্ষক সমিতির বর্তমান ও সাবেক নেতারা বক্তব্য দেন।

কোন মন্তব্য নেই