Pabna



মেঘনা লাইফ ইন্স্যুরেন্স’র কোটি টাকা আত্ত্বসাতের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সদর উপজেলা এরিয়া ব্রাঞ্চ ম্যানেজারের এক কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রাহকরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার সময় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সদর উপজেলা এরিয়া ব্রাঞ্চের ম্যানেজার মোঃ মোজাহার হোসেন গ্রাহকের কাছ থেকে ১ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে গ্রাহকরা অভিযোগ করেন। একই সাথে ওই ম্যানেজারকে গ্রেফতার করে দুষ্টান্ত মূলক শাস্তির দাবি ও অসহায় মানুষদের উপার্জিত টাকা ফেরত দেবার দাবী জানান। 
পরে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা সদর থানায় হাজির হয় গ্রাহকরা। 
এ ব্যাপারে মোজাহার হোসেনের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেছেন গ্রাহকরা। 

কোন মন্তব্য নেই