Pabna



২ বছর ইন্টার্নশিপ বাতিলের দাবিতে ২য় দিনের আন্দোলনে পামেক


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
স্বাস্থ্য অধিদপ্তরের এক খসড়া বিজ্ঞপ্তি অনুসারে,মেডিকেল/ডেন্টাল কলেজ/প্রতিষ্ঠানের এমবিবিএস বা বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ দুই বছর করা হবে বলে জানানো হয়। এই সিদ্ধান্ত বাতিলে সারা দেশব্যাপী প্রায় সকল মেডিকেল কলেজে মানববন্ধন শুরু হয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো পাবনা মেডিকেলের শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে। সকাল ১১টায় শিক্ষার্থীরা কলেজের সামনে ১ ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন করেন। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল একাডেমিক অঙ্গন।আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবি ছিল একটাই, ‘‘আমরা দুইবছর ইন্টার্নশিপ বাতিল চাই,আপাতত বাতিল বলে কোন কথা নাই।’’

"২ বছরের ইন্টার্নশীপ, মানি না, মানবো না"
"প্রহসনের প্রজ্ঞাপন, মানি না, মানবো না"
এরকম বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ক্যম্পাস প্রাঙ্গন।
'২ বছর ইন্টার্নশীপ' এর খসড়া স্থায়ীভাবে  বাতিলের ঘোষণা পাবার পূর্বমুহূর্ত পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে.

কোন মন্তব্য নেই