Pabna



দাপুনিয়ায় জুয়া খেলার অভিযোগে আটক-১৩ নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার দাপুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার ভোররাতে তাদের আটক করা হয়। 
পুলিশ জানায়, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান ও সদর থানার অফিসার ইনর্চাস (ওসি) নাছিম আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত ভোর রাতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া কচুয়া এলাকায় অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে আটক করে। 

এ সময় ঘটনা স্থল থেকে ১১ হাজার ৯শ৪৬ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- কচুয়া গ্রামের মিরাজুল ইসলাম ধনী (৩৫), বিষ্ণু মন্ডল (৩০), ইকবাল প্রাং (৩০), আল মাসুদ (৩৩), বাদশা ঘোষ (৫০), আরিফ প্রাং (৪৫),আঃ রহমান (৫০), মাধপুর উত্তর পাড়ার খাইরুল ইসলাম (৪৫), নিনহাজ প্রাং (৪৮), জিয়ারুল মন্ডল (৩৫), মিন্টু (৫০), মির্জাপুর এলাকার আফজাল প্রাং (৫৫), করিম বিশ্বাস ঘোষ (৫৫)।  

কোন মন্তব্য নেই