চাটমোহরে স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ
চাটমোহর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার চাটমোহরে এবার একজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) নমুনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। আক্রান্ত স্বাস্থ্যকর্মী প্রথম থেকেই কোভিড-১৯ সন্দেহভাজন রোগিদের নমুনা সংগ্রহের দায়িত্বে ছিলেন।
সনাক্তকারি হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান মোঃ খলিলুর রহমান (৫৩)। তবে এখন পর্যন্ত তার মধ্যে কোন উপসর্গ না থাকায় বর্তমানে তাকে 'হোম আইসোলিশনে' এ রাখা হয়েছে। এ ঘটনার পর উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য কমপ্লেক্সের সকল আবাসিক কোয়াটার লকডাউন ঘোষনা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমান জানান, উপজেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। অতি জরুরী কাজ ছাড়া বাহিরে না বের হওয়ায় ভালো।
ইতোপূর্বে গত ১৬ এপ্রিল উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামের রেজাউল মোল্লার ছেলে নারায়নগঞ্জ ফেরত জহুরুল ইসলাম (৩২) এর করোনা পজেটিভ আসে ও গত (১৯ এপ্রিল) উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে নারায়নগঞ্জ ফেরত রেজাউল করিম (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস পজেটিভ হওয়ার পর হাসপাতাল ও সকল কোয়াটার লকডাউন ঘোষনা করা হয়েছে।

কোন মন্তব্য নেই