করোনা পজেটিভ : পাবনা শহরের গোপালপুর ইছহাক ডাক্তারের গলি লকডাউন
নিজস্ব প্রতিবেদক/পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
করোনা পজেটিভ হওয়ার পাবনা সদর উপজেলা ইছহাক ডাক্তারের গলি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। পাবনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এই এলাকা লকডাউন করে দেন।
উল্লেখ্য, পাবনায় চিকিৎসক ও নার্সসহ নতুন করে আরও ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন স্টাফ নার্স, একজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি (এমটি ল্যাব) রয়েছেন। অন্য তিনজন রোগীর মধ্যে একজন পাবনা সদর এবং দুইজনের বাড়ি ভাঙ্গুরা উপজেলায়। এ নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত পাবনায় মোট আটজনের করোনাভাইরাস শনাক্ত হলো।পাবনার সিভিল সার্জন ডা, মেহেদী ইকবাল আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে পাবনা সদর উপজেলায় তিনজন, চাটমোহর উপজেলায় একজন স্বাস্থ্যকর্মী ও ভাঙ্গুড়া উপজেলার গাজীপুরফেরত স্বামী-স্ত্রী। এদের সবার নমুনা ২৩ এপ্রিল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।


কোন মন্তব্য নেই