Pabna



সড়ক পরিবহন শ্রমিক লীগের করোনায় সচেতনতা নিয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ পাবনা জেলা শাখার উদ্যোগে করোনার সচেতনতা বৃদ্ধির লক্ষে শুক্রবার সকাল ১১টায় সিংগা বাজারে নিরাপদ দুরত্ব বজায় রেখে মাক্স বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। 
বাংলাদেশ  সড়ক পরিবহন শ্রমিকলীগ পাবনা জেলা শাখার সভাপতি আরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন। 
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কোভিট- ১৯ করোনাভাইরাসের জন সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। 

এ সময় প্রধান অতিথি বলেন, করোনা নিয়ে আতংক হওয়ার কিছু নাই এটা সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে, আমরা সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে চলি, অযথা বাহিেের ঘুরাঘুরি না করি, ঘনঘন হাত পরিস্কার করা ও মাক্স ব্যবহার করা কার্যকরি পদ্ধতি। তিনি আরো বলেন, করোনায় কর্মহীন মানুষের পাশে এ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাহায্য সহযোগিতা করে আসছে তা অব্যাহত থাকবে, তিনি সবাইকে সুস্থ ও পরিবারকে সুরক্ষিত থাকার আহবান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ পাবনা জেলা শাখার সমাজ কল্যান সম্পাদক আব্দুল গফ্ফার, সদর উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মালিগাছা ইউনিয়নের সভাপতি আজিম উদ্দিন, সাদুল্লাহপুর ইউনিয়নের সভাপতি তপু রায়হান, সাধারণ সম্পাদক শেখ মতিয়ার প্রমূখ। 
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠান শেষে পাবনা জেলা হর্কাস সমিতির সহযোগিতায় বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়।           
        

কোন মন্তব্য নেই