Pabna



পাবনা প্রেসক্লাব’র সাবেক সভাপতিকে দেখতে হাসপাতালে শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা প্রেসক্লাব ও পাবনা আইনজীবি সমিতির (পাবনা বারের) সাবেক সভাপতি এডভোকেট মোঃ মহিউদ্দীনকে দেখতে হাসপাতালে যান বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। আজ শুক্রবার বিকেলে পাবনা শহরের একটি বেসরকারী হাসপাতালে তাকে দেখতে যান। 

সম্প্রতি পাবনা প্রেসক্লাব ও পাবনা আইনজীবি সমিতির (পাবনা বারের) সাবেক সভাপতি এডভোকেট মোঃ মহিউদ্দীন অসুস্থ হয়ে শহরের ওই বেসরকারী হাসপাতালে ভতি হন। বতমানে তার শরীরের কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। 

কোন মন্তব্য নেই