মজিদপুরে প্রকাশ্যে ইসলামী ব্যাংক এজেন্টের ১১ লক্ষ টাকা ছিনতাই
পাবনায় প্রকাশ্য দিবালোকে ইসলামী ব্যাংক এজেন্টের ১১ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারে অস্ত্রাঘাতে এজেন্ট কর্মী আহত হয়েছে। বুধবার দুপুরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মজিদপুরে একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।
পাবনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ ঘটনার সতত্যা শিকার করে জানান, বুধবার দুপুরে ইসলামী ব্যাংক টেবুনিয়া এজেন্ট আউটলেট শাখার দুই কর্মী মোখলেছুর রহমান ও মেহেদী হাসান মটরসাইকেল যোগে কালো ব্যাগে ১১ লক্ষ টাকা নিয়ে পাবনা ইসলামী ব্যাংকে জমা দিতে আসার সময় মজিদপুর শফিক ফিলিং স্টেশনের নিকট ফাকা জায়গায় পৌছালে বিপরীত দিক থেকে ২টি মোটারসাইলে ৬ জন সন্ত্রাসী মোখলেছুর রহমানদের মোটরসাইকেল ঘিরে ফেলে চাপাতি দ্বারা মোখলেছকে মাথায় আঘাত করে এবং মারপিট করে ১১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। তাদের আর্ত্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা টাকার ব্যাগ ও মোটর সাইকেলের চাবি নিয়ে পালিয়ে যায়।
ওসি আরো জানান, এ ব্যাপারে পাবনা থানায় ইসলামী ব্যাংক টেবুনিয়া এজেন্ট আউটলেট শাখার প্রোপাইটর মো: মাহবুবুল আলম বাদী হয়ে মামলা করেছেন, ঘটনার তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই