আহম্মদপুরে ভিক্ষুকদের খাদ্য সামগ্রী দিলেন গ্রামীণ ব্যাংক
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ভিক্ষুকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ব্যাংকের চরগোবিন্দপুর কার্যালয় থেকে ভিক্ষুকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ব্যাংকের ম্যানেজার নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের অফিসার ফেরদৌস আলম, আনিসুর রহমান ও সিদ্দিকুর রহমান। দুই মাসের খাদ্য হিসেবে ভিক্ষুকদেরকে ৩০ কেজি চাউল, ৮ কেজি আলু, ৪টি সাবান, ২ লিটার তেল ও নগদ ৬ শত টাকা দেওয়া হয়।
গ্রামীণ ব্যাংকের সদস্য এমন ৫২ জন ভিক্ষুককে ক্রমানয়ে এ খাদ্য সামগ্রী দেওয়া হবে। গ্রামীণ ব্যাংকের ম্যানেজার নাসির উদ্দিন বলেন, ব্যাংকের সদস্যদের মধ্যে যারা ভিক্ষাভিত্তি করে জীবন যাপন করেন,তাদের করোনার সময়ে খাদ্য সহায়তা করছে গ্রামীণ ব্যাংক। এ সহায়তা পর্যায়ক্রমে চলবে।

কোন মন্তব্য নেই