পৌর এলাকার ১০নং ওয়ার্ডে ক্রিস্টাল গ্রুপের পরিচালক সেলিম’র খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা পৌর এলাকায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে দিনমুজুর কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।
বুধবার বিকেলে ইছামতি স্কুল মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ও ক্রিস্টাল গ্রুপের সহযোগিতায় পৌরসভার ১০নং ওয়াডের কর্মহীন মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এই ওয়ার্ডে কর্মহীন মানুষের মধ্যে চাল, ডাল, তেল, সাবান ও আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক জামিরুল ইসলাম মাইকেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপিত মোস্তাফিজুর রহমান সুইট, ক্রিস্টাল গ্রুপের অন্যতম পরিচালক ও সি-লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হোসেন, জেলা যুবলীগ নেতা মামুন হায়দার রনি, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহিদ মালিথা, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিক্কুল, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক দুলাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই