Pabna



রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার ও চিকিৎসার্থে সমাজ সেবা অফিসার পল্লব

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
মাটি ও ধুলোতে পরে কাতরাচ্ছিল লোকটি। একদিন না, তিনদিন ধরে পরে ছিল রাস্তার পাশে নোংরার মধ্যে। বিষয়টি দেখে এলাকার লোকজন বিভিন্ন জায়গায় যোগাযোগ করলেও উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি। হেমাইতপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গির হোসেনের ফেসবুকে ওই লোকটির ভিডিও ও ছবি দেখে সাথে সাথে ছুটে যায় সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মো: পল্লব ইবনে শায়েখ। ধুলো ও নোংরায় পরে থাকা লোকটিকে উদ্ধার করে একটি ভ্যানে তুলে রওনা হলেন পাবনা সদর হাসপাতালে। সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসার পর তাকে ভর্তি করেন অর্থোপেডিক্স ওয়ার্ডে ১২৭ নম্বরে।

এ প্রসঙ্গে প্রবেশন অফিসার মো: পল্লব ইবনে শায়েখ বলেন, আমি বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যাই, তাকে পানি ও স্যালাইন খাওয়ায়ে একটি ভ্যানে করে তুলে হাসপাতালে যাই। সেই সময় করোনা ভাইরাস নিয়ে মনে কোন ভীতি বা আতঙ্ক ছিলনা, শুধু ভেবেছি মানুষ হিসেবে মানুষটির কথা। ঐ অবস্থাতেই তাকে ভ্যান থেকে নামাই ও হাসপাতালের ট্রেতে নিয়ে ছুটি চিকিৎসার জন্য।
তিনি আরো বলেন, এই কাজে সহায়তার জন্য ধন্যবাদ জানাই সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও এলাকাবাসীকে। তারা না জানালে জানতে পারতাম না।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা যায়।

স্থানীয় গ্রামবাসীরা জানান, এই করোনা পরিস্থিতিতে প্রবেশন অফিসার মো: পল্লব ইবনে শায়েখ যেভাবে এগিয়ে আসলেন তা প্রশংসনীয়, তিনি সাহসী অফিসার। সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনে বলেন, প্রবেশন অফিসারের প্রতি আমরা কৃতজ্ঞ, তিনি শুধু এই মানুষকেই না, আমাদের গ্রামসহ পাবনার বিভিন্ন মানুষের উদ্ধারে এগিয়ে আসেন।
বর্তমানে উদ্ধারকৃত ব্যক্তি কিছুটা সুস্থ আছেন। পাশাপাশি তার পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই